আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

১১ আগস্ট ২০২০ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ২৭ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ এবং ২০ জিলহজ ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩২ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও চন্দ্র। আপনার শুভ সংখ্যা: ১ ও ২। শুভ বার: রবি ও সোম। শুভ রত্ন: রুবী ও মুক্তা।জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

দিনটি শুভ সম্ভাবনাময়। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। প্রথম দেখায় কাউকে ভালো লাগতে পারে। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন।          

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। শরীর অসুস্থ হতে পারে। অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। অকারণ ব্যয় পরিহার করুন। অন্যথায় ঋণগ্রস্ত হতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। কর্মস্থলে কোনো সিনিয়র সহকর্মীর পরামর্শে উপকৃত হতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

সামাজিকক্ষেত্রে যোগাযোগে সাফল্য পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো ধরনের সামাজিক সমস্যা সৃষ্টি হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

দিনটি শুভ সম্ভাবনাময়। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো নাও থাকতে পারে। চিকিত্সকের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। সম্ভাব্যক্ষেত্রে কারো সন্তান লাভ হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

অসুস্থ মায়ের আরোগ্যলাভ হতে পারে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকার সম্ভাবনা আছে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

প্রয়োজনে প্রতিবেশীদের সহযোগিতা পেতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। মন ভালো থাকতে পারে। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

বাড়িতে অতিথি সমাগম হতে পারে। কোনো আত্মীয়ের সঙ্গে দীর্ঘদিন পর দেখা হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। মূল্যবোধ বজায় রাখুন।