পঞ্চগড়ে কূপের পানিতে পড়ে এক জনের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে কূপের পানিতে পড়ে তাহেরুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের মালিকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ এলাকার মোস্তফা বাচ্চুর ছেলে।

চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন জানান, তাহেরুল বাড়িতে কূপের মধ্যে হাত-মুখ ধোয়ার সময় পানিতে পড়ে যায়। তাকে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর কূপের পানিতে মৃত অবস্থায় তাকে ভাসতে দেখে।  খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করেছে। পঞ্চগড় থানার ওসি মো. আবু আককাছ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।