স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে ডিবি পুলিশের পরিচয়ে দিয়ে ৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে নগরীর চৌদ্দপাই এলাকার আবহাওয়া অফিসের পূর্ব পাশে এই ঘটনা ঘটে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মোতাহার আলী তার শ্যালক জিলার আলীর সঙ্গে মোটরসাইকেল যোগে শহরের দিকে যাচ্ছিল। এ সময় চৌদ্দপাই বিহাস এলাকায় দুই মোটরসাইকেলে চারজন ব্যক্তি তাদের মোটরসাইকেল থামিয়ে ডিবি পুলিশের পরিচয় দেয়। এ সময় তারা তল্লাশির নামে তাদের কাছ থেকে নগদ ৭ লাখ টাকার ব্যাগ নিয়ে সেখান থেকে চমপট দেয়। এ সময় তারা চিকত্কার করলেও লোকজন আসার আগে তারা সটকে পড়ে। কাটাখালি থানার ওসি জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।