কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের করোনা ইউনিটে উপসর্গ নিয়ে আরো পাঁচ জন মারা গেছেন। তাদের মধ্যে চার জন পুরুষ ও একজন নারী। কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান সোমবার দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন—তাজুল ইসলাম (৬০), নজরুল ইসলাম (৫৫), মাসুদা বেগম (৮০), লাল মিয়া (৬৫) ও আবদুল করিম (৭০)। কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান আরো জানান, এ পর্যন্ত কুমেক হাসপাতালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট ৩২৪ জন মারা গেছেন।