রাজশাহীতে পুলিশ পরিদর্শকের সামনেই মায়ের ব্যাগ ছিনতাই

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী মহানগরীতে পুলিশ কর্মকর্তা ছেলের সামনে মায়ের ব্যাগ টেনে নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা। রবিবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর মতিহার থানার কাজলা মোড়ে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ঐ পুলিশ পরিদর্শক মোস্তাফিজ হাসান মতিহার থানায় একটি জিডি করেছেন। মোস্তাফিজ সারদা পুলিশ একাডেমিতে কর্মরত। মতিহার থানার পরিদর্শক (তদন্ত) ওয়ালিউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি জিডি করেছেন মোস্তাফিজ হাসান। ছিনতাইকারীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।