মানিকগঞ্জে বন্যার্তদের কেন্দ্রীয় যুবলীগের ত্রাণ

কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর পক্ষে খাদ্য সহায়তা করেছে মানিকগঞ্জ জেলা যুবলীগ। দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়ন পরিষদ মাঠে সহস্রাধিক বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে তারা। সোমবার জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী তুলে দেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়। এ সময় কেন্দ্রীয় যুবলীগের নেতা ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন কামাল, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর রহমান জনি, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বদরুল আলম বাবলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপুসহ জেলা এবং উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।