মহাখালী ডিএনসিসি মার্কেটকে স্থায়ী হাসপাতাল বানাতে চান মেয়র

বর্তমানে করোনা আইসোলেশন সেন্টার হিসাবে ব্যবহূত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মহাখালীতে অবস্থিত মার্কেটকে ৫০০ শয্যার আরবান হাসপাতালে রূপান্তরিত করতে চান ডিএনসিসি মেয়র। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম রবিবার মহাখালীতে ডিএনসিসি করোনা আইসোলেশন সেন্টার পরিদর্শনকালে তিনি এ কথা জানান। পরিদর্শনকালে মেয়র আইসোলেশন সেন্টারটি ঘুরে দেখেন এবং করোনা পরীক্ষা করাতে আসা মানুষের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে মেয়র বলেন, ‘৭ দশমিক ১৭ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই মার্কেটটির আয়তন ১ লাখ  ৮০ হাজার ৫৬০ বর্গফুট। যেহেতু ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোনো ধরনের আরবান হাসপাতাল নেই, এটিকে কীভাবে আরবান হাসপাতালে রূপান্তর করা যায়, আমরা তার পরিকল্পনা করছি।’