আশুলিয়ায় শ্রমিকের গলাকাটা লাশ

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আশুলিয়া থেকে শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শ্রমিকের নাম শাহিন হোসেন। রবিবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার জামগড়ার মোল্লাবাড়ী এলাকার একটি টিনশেড ভাড়া বাড়ির কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। শাহিন হোসেন সিরাজগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি বিভিন্ন কারখানায় সাব-কন্ট্রাক্টে কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, ঘটনার পর থেকে শাহিনের  রুমমেট রাকিব পলাতক রয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার গলায় গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।  পলাতক রাকিবকে আটকের চেষ্টা চলছে।