গত ৮ আগস্ট দৈনিক ইত্তেফাকে ‘পশুর হাটে কোটি টাকা চাঁদা নিয়ে সন্ত্রাসীদের মধ্যে দ্বন্দ্ব’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন বাড্ডা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোরছালিন বাবু। প্রতিবাদলিপিতে তিনি দাবি করেছেন, শীর্ষ সন্ত্রাসী মেহেদীকে তিনি চিনেন না, এমনকি তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। ভুলবশত শীর্ষ সন্ত্রাসী মেহেদীর ক্যাশিয়ার হিসেবে তার নামটি দেওয়া হয়েছে। সুদীর্ঘ ৩৫ বছর ধরে তিনি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে রাজনীতি করেন। বাড্ডা এলাকায় রাজনীতিবিদ, ব্যবসায়ী, সমাজসেবক ও সর্বোপরি একজন ভালো মানুষ হিসেবে তার সুনাম রয়েছে।