বর্ণবাদের বিরুদ্ধে শেষ দিন পর্যন্ত লড়াইয়ের ঘোষণা প্রিন্স হ্যারির

ডিউক অফ সাসেক্স প্রিন্স হ্যারি জোর দিয়ে বলেছেন যে, তিনি বর্ণবাদের ঘোর বিরোধী। তার কাছে সাদা-কালো সব নাগরিকই সমান। সম্প্রতি যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে একজন নিরস্ত্র কৃষ্ণাঙ্গ যুবক হত্যার ঘটনায় তিনি গভীর মর্মাহত হয়েছেন। একারণে প্রতিজ্ঞা করেছেন বর্ণবাদ কিভাবে নির্মূল করা যায়, সেই আন্দোলনে সামিল হবেন।  তিনি চেষ্টা করবেন যেন প্রতিটি মানুষকে বর্ণবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা যায়। তিনি যদি এই লড়াইয়ে কাউকে পাশে না পান তবে একাই লড়ে যাবেন। প্রিন্স হ্যারি (৩৫) বর্তমানে বেভারলি হিলসে বাস করছেন। গত মার্চ মাসে তিনি এবং তার স্ত্রী মেগান মারকেল রাজপরিবারের দায়িত্ব থেকে সরে এসেছেন। তবে হ্যারি বলেছেন, রাজপরিবারের  দায়িত্ব ছেড়ে দিলেও মানুষের প্রতি কর্তব্য পালন থেকে সরে যাননি। বরং আরো বেশি করে মানুষের জন্য কাজ করতে মনোনিবেশ করবেন। -ডেইলি মেইল