১৪ বছর আগে ট্রেনের বগী থেকে হারিয়ে গিয়েছিল মানিব্যাগ। সেই ব্যাগ ফিরে পেতে নিয়মিত তদারকি করেছেন ভারতের মুম্বাইয়ের হেমন্ত পেডেলকার। শেষ পর্যন্ত সেই টাকার ব্যাগ তিনি ফিরে পেয়েছেন।
ভারতে রেলওয়ে পুলিশ বলছে, ২০০৬ সালে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল থেকে পানভেলেতে যাওয়ার সময় ট্রেনে হেমন্ত পেডেলকার তার মানিব্যাগ হারিয়ে ফেলেন।
জানা গেছে, মানিব্যাগটিতে হেমন্তের মোট ৯০০ রুপি ছিল। তা তিনি পেয়েছেন ঠিকই। তবে সমস্যায় পড়েছেন ব্যাগে থাকা একটি ৫০০ রুপির নোট নিয়ে। কারণ এর মধ্যে ওই নোটটি ভারতে অচল হয়ে গেছে।
হেমন্ত পেডেলকার জানিয়েছেন, গত এপ্রিল মাসে তিনি পুলিশের ফোন পান। সেখান থেকে জানানো হয় তার মানিব্যাগ পাওয়া গেছে। লকডাউনের জন্য তখন অবশ্য থানায় যেতে পারেননি। গত সপ্তাহে তিনি সেখানে যান।
ভারতের ভাসি রেলওয়ে পুলিশ স্টেশনের কর্মকর্তা বিষ্ণু কিসেলকার বলেন, মানিব্যাগটি খুঁজে পাওয়া যায়। কিন্তু অভিযোগপত্রটি না পাওয়ায় সেটি ফিরিয়ে দেওয়া যায়নি। তবে এখন মালিকের ঠিকানা খুঁজে বের করে তার কাছে মানিব্যাগ পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া অচল ৫০০ রুপির নোটটিও পরিবর্তন করে দেওয়া হবে বলে জানিয়েছে ভারতের রেলওয়ে পুলিশ।
ইত্তেফাক/এআর