অস্ত্রোপচারের পর সঙ্কটজনক অবস্থায় প্রণব মুখার্জি

এখনও পুরোপুরি বিপদমুক্ত নন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি । সোমবার রাতে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছে। তারপর থেকেই রয়ছেন ভেন্টিলেশনে। 

 এর আগে রবিবার রাতে  দিল্লির বাসভবনের বাথরুমে পড়ে যান ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তখন মাথায় আঘাত পান তিনি ।

সোমবার সকালে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, মস্তিষ্কে অস্ত্রোপচার করে জমে থাকা রক্ত বের করে ফেলা হয়েছে।  কিন্তু ৮৪ বছরের প্রণববাবু করোনা আক্রান্ত। রয়েছে হার্টের সমস্যাও। তাই আপাতত তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। আগামী ৯৬ ঘণ্টা তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে।

ইত্তেফাক/এআর