ভয়ংকরভাবে আবারো জেগে উঠলো আগ্নেয়গিরি

ভয়াবহভাবে আবারো জেগে উঠেছে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি মাউন্ট সিনাবাং। বিকট শব্দে জেগে উঠা আগ্নেয়গিরির ধোঁয়ায় আকাশ অন্ধকার হয়ে গেছে। কয়েক মাইল বেগে ছড়িয়ে পড়েছে ছাই। 

রয়টার্সের খবরে বলা হয়, সুমাত্রা দ্বীপে অবস্থিত আগ্নেয়গিরিটি শনিবার এবং সোমবার জেগে উঠে। 

এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, আরো অগ্ন্যুৎপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া আগ্নেয়গিরির আশেপাশের অঞ্চলে বিমান চলাচল ব্যাহত হতে পারে।

দ্বীপের এক কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, আগ্নেয়গিরির নিকটবর্তী কয়েকটি গ্রাম ছাইয়ে ঢেকে গেছে। ছাই ছড়িয়ে পড়েছে অনেক দূর পর্যন্ত। এতে স্থানীয় বাসিন্দারা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছেন।

প্রশাসন জানিয়েছে, প্রায় ৮ থেকে ৭০ ফুট উঁচু এই আগ্নেয়গিরি থেকে এখনও মাঝে মাঝে বিস্ফোরণ হচ্ছে। ইতোমধ্যেই আগ্নগিরি সংলগ্ন এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। 

৪০০ বছর ধরে এই আগ্নেয়গিরি ঘুমন্ত ছিলো। কিন্তু এক দশক আগে এটি জাগ্রত হওয়ার পর থেকে একাধিকবার ফেটে পড়েছে। কখনও কখনও ভয়ংকর রূপ নিয়েছে। বহু গ্রামবাসী স্থায়ীভাবে বাস্তুচ্যুত হয়েছে। ২০১৬ সালের পর এবার আবারো জেগে উঠল মাউন্ট সিনাবাং। 

ইত্তেফাক/জেডএইচ