নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধি মোতাবেক হাজী রাশিদ মিয়া মেহেরজান উচ্চ বিদ্যালয়, রামনগর, ডাক: শ্রীমঙ্গল, জেলা: মৌলভীবাজার-এর জন্য একজন সহকারী প্রধান শিক্ষক আবশ্যক। আগ্রহী প্রার্থীগণ দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, প্রয়োজনীয় কাগজপত্র, অগ্রণী ব্যাংক শ্রীমঙ্গল শাখার অনুকূলে ১০০০/- টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবরে আবেদন করুন। —প্রধান শিক্ষক। সিএম-৪১৭
নিয়োগ বিজ্ঞপ্তি: বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ খ্রিঃ অনুযায়ী কাঁচকোল খামারসখিনা ইসলামিয়া দাখিল মাদরাসা, ডাকঘরঃ রমনা, উপজেলাঃ চিলমারী, জেলাঃ কুড়িগ্রাম এর জন্য নবসৃষ্টপদে একজন সহকারী গ্রন্থাগারিক/ক্যাটালগার নিয়োগ করা হইবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে একহাজার টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার অফেরতযোগ্য,
২ কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সুপারিনটেনডেন্ট বরাবর আবেদন করুন। সিকে-১০০১