স্বাস্থ্যবিধি না মেনে মির্জাপুরে বিভিন্ন বিনোদন স্পট এবং হাট-বাজারসহ মার্কেটগুলোতে দর্শনার্থী ও ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেছেন, জনগণকে সচেতন করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। মঙ্গলবার পৌরসভা ও উপজেলার কয়েকটি বিনোদন স্পটে খোঁজ নিয়ে দেখা গেছে, দুই-চার জন ছাড়া অধিকাংশ লোকের মুখে মাস্ক নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক মোস্তাকিম এবং সহকারী কমিশনার (ভূমি) মীর্জা মো. জুবায়ের হোসেন বলেন, করোনা ভাইরাস সংক্রমণ থেকে জনগণকে সচেতন করার জন্য দিনরাত কাজ করা হচ্ছে।