চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের আব্দুর রশিদের ভাসমান হাঁসের খামারটি সবার দৃষ্টি কেড়েছে। উপজেলার বিভিন্ন বিলে এ ধরনের বেশ কয়েকটি ভাসমান হাঁসের খামার রয়েছে। বর্ষা মৌসুমের প্রায় ছয় মাস হাঁসের খামার বিলের মধ্যে থাকে। আব্দুর রশিদ জানান, তার ভাসমান খামারে ৭২০টি হাঁস রয়েছে। বন্যার সময় খামার ভাসিয়ে যে কোনো স্থানে নিয়ে যাওয়া যায়। শুকনো মৌসুমে কোনো জলাশয় বা পুকুর লীজ নিয়ে সেখানে খামার স্থাপন করা হয়। চাটমোহর উপজেলার হরিপুর, ছাইকোলা, হান্ডিয়াল, নিমাইচড়া ইউনিয়নের বিলাঞ্চলে বেশ কয়েকটি ভাসমান হাঁসেন খামার রয়েছে।