ঈদে কর্মস্থলে ফেরা মানুষের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায় করায় হোমনায় আটটি যানবাহনকে ৭ হাজার ২শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে হোমনা চৌরাস্তা মোড় ও সদর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
এ সময় হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ফজলুল করিমসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।