করিমগঞ্জে যুবকের ছুরিকাঘাতে স্কুলছাত্রী আহত

কথিত প্রেমিকের ছুরিকাঘাতে স্কুলছাত্রী মিতু(১৬) গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার করিমগঞ্জ উপজেলার নিয়ামত হাইস্কুলের মাঠে এ ঘটনা ঘটে। মিতু ঐ স্কুলের নবম শ্রেণির ছাত্রী এবং উপজেলার আঙ্গুরকান্দা গ্রামের রউফ মিয়ার মেয়ে। ঐ যুবক হচ্ছে নিকলী উপজেলার সিংপুর গ্রামের রোমান।

করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম জানান, প্রেমঘটিত কারণেই এই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।