শিবগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেফতার

শিবগঞ্জে সোমবার গভীর রাতে ১৯৩০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার সদস্যরা। তার নাম তোতা মিয়া(২২)।

র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনাকষা ইউনিয়নের রাজনগর হাঙ্গামী মোড়ে অভিযান চালিয়ে ১৯৩০ পিস ইয়াবাসহ ঐ যুবককে গ্রেফতার করে র্যাব সদস্যরা। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতকে পুলিশের সহায়তায় কারাগারে পাঠানো হয়েছে।