সোনাইমুড়িতে নারীর গলাকাটা লাশ উদ্ধার

সোনাইমুড়িতে পারিবারিক কলহের জের ধরে তাজনেহার বেগম (৫৫) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। সোমবার গভীর রাতে উপজেলার দেওটি ইউনিয়নের দক্ষিণ দেওটি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে স্বামী পিডিবির অবসরপ্রাপ্ত কর্মচারী আবু তাহের পলাতক রয়েছে। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। এই ঘটনায় নিহতের ছেলে রুবেল হোসেন বাদী হয়ে বাবা তাহেরকে আসামি করে মঙ্গলবার বিকালে সোনাইমুড়ি থানায় একটি হত্যামামলা দায়ের করেছেন। 

সোনাইমুড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের ছেলে বাদী হয়ে একটি হত্যামামলা দায়ের করেছেন।