ধামরাইয়ে এমপির ত্রাণ বিতরণ ও বঙ্গবন্ধুর জন্য দোয়া

স্থানীয় এমপি ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ উপজেলা কৃষক লীগের সভাপতি বালিয়ার ইউপি চেয়ারম্যান আহাম্মদ হোসেনের সভাপতিত্বে গতকাল ৩০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। একই দিন উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা; উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সানোড়ার ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ লাল্টু, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক সোমভাগের ইউপি চেয়ারম্যান মো. আজাহার আলীসহ দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বন্যাদুর্গত পরিবারকে ত্রাণসহায়তা দিয়েছেন এবং শোকাবহ ১৫ আগস্টকে সামনে রেখে বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গের জন্য দোয়া করেন।