সাবেক গার্মেন্টস শ্রমিক সাইফুল ইসলাম গত কয়েক বছর ধরে কিডনি জটিলতায় ভুগছেন। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন। তার পিতা-মাতা গার্মেন্টস কারখানায় চাকরি করতেন। বর্তমানে চাকরি হারিয়ে পরিবারের ব্যয়ভার বহন করাই কষ্টকর। তার ওপর সন্তানের চিকিত্সার ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে। সাইফুল ইসলামের চিকিত্সার জন্য অনেক টাকার প্রয়োজন। তাই তার অসহায় অভিভাবক সমাজের হূদয়বান মানুষের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা :মানছুরা বেগম, বিকাশ নম্বর :০১৭৭৫০৩০৫৯২।