করোনা মহামারিকালে ট্রেড পার্টনারদের পুরোপুরি হালনাগাদ তথ্য ও অন্যান্য সুবিধা প্রদানের লক্ষ্যে এমিরেটস সম্পূর্ণ নতুন একটি স্টেট অব দ্য আর্ট অনলাইন গেটওয়ে চালু করেছে। প্রতিটি মার্কেট ও ট্রেড পার্টনারের আলাদা আলাদা চাহিদা মাথায় রেখে এই ওয়ান স্টপ পোর্টাল তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ট্রাভেল পার্টনাররা তাত্ক্ষণিকভাবে এমিরেটসের পণ্য, সেবা ও নীতিমালাসংক্রান্ত সবচেয়ে হালনাগাদ তথ্য লাভ করতে পারবেন এবং প্রয়োজনে কারিগরি সহায়তাও পাবেন। পোর্টালটিতে রয়েছে বিভিন্ন সেলফ সার্ভিস টুল ও সহায়তাত্, ইন বিল্ট স্বয়ংক্রিয় ব্যাবসায়িক প্রক্রিয়া, যা ট্রাভেল পার্টনারদের আরো দক্ষতার সঙ্গে কাজ করতে সহায়তা করবে। একই সঙ্গে নিশ্চিত হবে স্বচ্ছতা ও লেনদেনের স্পষ্টতা। এমিরেটসের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আদনান কাজিম জানান, এই পোর্টালের পেছনে কাজ করছে সারা বিশ্বে ছড়িয়ে থাকা কমার্শিয়াল টিম সদস্যরা। পোর্টালটিতে সর্বোচ্চ ফ্লেস্কিবিলিটি নিশ্চিত করা হয়েছে, যাতে পার্টনাররা আরো মানসম্মত গ্রাহকসেবা প্রদান করতে পারেন। বিভিন্ন ভাষায় পোর্টালটি ২৪ ঘণ্টা নিয়মিতভাবে হালনাগাদ করা হচ্ছে। —প্রেস বিজ্ঞপ্তি