শেরপুরের নালিতাবাড়ীতে বিষপানে এক কিশোরী শিক্ষার্থী আত্মহত্যা করেছে। উপজেলার নন্নী শহিদ সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শাহানাজ পারভীন (১৫)। মঙ্গলবার তাকে দাফন করা হয়েছে।
পুলিশ জানায়, নন্নী পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা শাহা আলীর কন্যা শাহানাজ পারভীন সোমবার চিকিত্সাধীন অবস্থায় মারা যায়। বমি শুরু হলে তার মা তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, আত্মহত্যার কোনো কারণ এখনো পাওয়া যায়নি। মৃতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।