কর্ণফুলী নদীতে অপেক্ষমাণ ‘অ্যালায়েন্স-৩’ নামের একটি মাছ ধরার ট্রলারের নাবিক মো. জাফর (৩৫) নিখোঁজ হয়েছেন। গত সোমবার বিএফডিসি জেটির কাছে থাকা ট্রলারটির প্রপেলারে (পাখা) জেলেদের পাতা জাল পরিষ্কার করতে নেমে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় মো. ইদ্রিস (৩০) নামে আরেকজন নাবিক অসুস্থ হয়ে পড়েন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।