গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা (২৬) মারা গেছেন। তিনি মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় খুলনা শহরের হেলথ কেয়ার ক্লিনিকে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। নিহত রাসেল মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর কলাবাগান এলাকার মিশকাত মোল্লার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ মনিরুল ইসলাম ওই যুবলীগ নেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
নিহত রাসেলের পিতা মো. মিশকাত মোল্লা বলেন, গত ২৯ জুলাই রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে রাসেল মোল্লা সন্ত্রাসী হামলার শিকার হয়। গোপালগঞ্জ শহর থেকে ঘোষেরচর কলাবাগান এলাকার বাসায় ফেরার পথে কাজি মাহামুদ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে মাষ্টারপাড়ায় এ হামলা চালায় ।