১৯তম ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব’-এর বিচারক অঞ্জন দত্ত

চলছে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব’-এর প্রস্তুতি। আগামী বছরের ১৬ থেকে ২৪ জানুয়ারি চলবে এই উত্সবের ১৯তম আসর। এবারের আসরে বিচারকের আসনে থাকবেন কলকতা ও বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী, নির্মাতা ও অভিনেতা অঞ্জন দত্ত। এছাড়াও বাংলাদেশ থেকে বিচারকের আসরে থাকবেন চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেত্রী বন্যা মির্জা। এবারের আয়োজনে ৬০টি দেশের ২০০টি চলচ্চিত্র আসছে। এগুলো দেখানো হবে, অঁলিয়াস ফ্রঁসেজ ঢাকা, স্টার সিনেপ্লেক্স, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, কেন্দ্রীয় গণগ্রন্থাগার ও জাতীয় জাদুঘরে। বরাবরের মতোই উত্সবের আয়োজন করেছে রেইনবো ফিল্ম সোসাইটি। এবার উত্সবের প্রতিপাদ্য বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স অ্যান্ড বেটার সোসাইটি।