আসলে আমি অভিনয় কমিয়ে দিয়েছি ব্যাপারটি তা নয়। হয়তো এখন যারা প্রযোজক ও পরিচালক তারা প্রয়োজন মনে করেন না আমাকে। হয়তো আমি অযোগ্য, তাই তারা অভিনয়ে ডাকে না। তাছাড়া এখন তো পারিবারিক গল্পের নাটক অনেক কম। সেটা তো দেখি আমরা। এখন তো বেশিরভাগ নাটকই শুধু নায়ক-নায়িকা আর তার দুই একজন চ্যালা ফ্যালা নিয়ে হয়ে যাচ্ছে। কাজ করবো বা কাজের সুযোগ পাবো সেই চরিত্রই তো নেই। সিস্টেমটাই আসলে পাল্টে গেছে। এখন নাটকে বাজেট কম, তাই প্রযোজক অতো বড়সড়ো কোনো আয়োজন করে নাটক বানাতে চান না। শর্টকাটে শেষ করেন। সেজন্যই আমার মতো শিল্পীদের সুযোগ কমে গেছে বা বলা যায় শেষ হয়ে গেছে। ওই সিস্টেম শর্ট করতে গিয়ে গল্প, আয়োজন ও চরিত্র কাট হয়ে গেছে আর কী। সেইসঙ্গে দর্শকের চাহিদাও কিন্তু কেটে ফেলা হয়েছে।
বর্তমানে কম কাজ করা ও নাটকের অবস্থান প্রসঙ্গে
অভিনেতা আব্দুল আজিজ