গান গাওয়ার পাশাপাশি এই সময়ে অনদব্য সুর সৃষ্টিতে বেশ প্রশংসিত হচ্ছেন সংগীতশিল্পী মুহিন খান। বেশকিছুদিন আগে অনেক যত্নে করা মুহিনের নিজের গাওয়া গান ‘ভালোবাসি ভালোবাসি’ মিউজিক ভিডিও আকারে প্রকাশ্যে এলো রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে। গানটি প্রসঙ্গে মুহিন খান বলেন, গান খুবই ভালোবাসি, শ্রদ্ধেয় গীতিকার জামাল হোসেনের কথায় তাই গানটির শিরোনাম ‘ভালোবাসি ভালবাসি’। এটা সত্যি যে গীতিকার ও সুরকারের মধ্যে যদি ভালো মিল বন্ধন হয় তাহলে ভালো গান সৃষ্টি করা যায়। ‘ভালোবাসি ভালোবাসি’ আমার প্রিয় এই গানটি গত ১১ আগস্ট প্রকাশিত হলো। তাই রঙ্গন মিউজিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ করছি সবাইকে। এই গানটির জন্য আমার বন্ধু সাব্বির বেশ অনুপ্রাণিত করেছে। তাই অনেক অনেক ভালোবাসা সাব্বির ও শ্রদ্ধেয় জামাল হোসেন ভাইয়ের প্রতি। আমার বিশ্বাস, গানের কথা, সুর ও সঙ্গীত এবং সর্বোপরি আমার গায়কী শ্রোতা-দর্শকের ভালো লাগবে।
এদিকে আগের ঈদেও মুহিন খানের সুর-সংগীতে এবং জামাল হোসেনের কথায় গান গেয়েছেন রুমানা ইসলাম, ঝিলিক ও অবন্তী সিঁথি। জামাল হোসেনের কথায় মুহিনের সুর-সংগীতে ঝিলিক কণ্ঠ দিয়েছেন ‘কার বিরহে’ গানটিতে। আবার রুমানা ইসলাম গেয়েছেন জামাল হোসেনের কথায় মুহিনের সুর-সংগীতে ‘একটা মন’ গানটি। রঙ্গন মিউজিকের ব্যানারে এরইমধ্যে প্রকাশিত হয়েছেন জামাল হোসেনের কথায় মুহিনের সুর সংগীতে ‘চোখে চোখে কথা হোক’ গানটি। এছাড়া ঈদের পরই প্রকাশিত হয়েছে জামাল হোসেনের কথায় ও মুহিনের সুর-সংগীতে ‘পথ হারিয়ে’ গানটি। আর তাতেই বোঝা যায়— একজন সুরকার, সংগীত পরিচালিক হিসেবে মুহিন খান এই সময়ে কতটা ব্যস্ত সময় কাটাচ্ছেন। মুহিন খান জানান, আগামীতে তিনি আরো একাধিক গুণী শিল্পীকে নিয়ে কাজ করবেন। চমক হিসেবে আসছে আরো বেশকিছু ভালো কাজ।