অনলাইনে একাদশ শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সহজ করতে নির্ধারিত আবেদন ফি ও রেজিস্ট্রেশন ফি ঘরে বসেই পরিশোধের সেবা চালু করেছে ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’। চলতি মাসের ৯ তারিখ থেকে একাদশ শ্রেণির ভর্তি প্রক্রিয়া শুরুর দিন থেকেই অনলাইনে আবেদনের পর ‘নগদ’-এর মাধ্যমে ১৫০ টাকার ফি প্রদান করা যাচ্ছে। প্রথম থেকেই ‘নগদ’-এর মাধ্যমে ফি প্রদানের ক্ষেত্রে ব্যাপক সাড়া পড়েছে। গত মঙ্গলবার বিকাল পর্যন্ত ‘নগদ’ ওয়ালেট থেকে ১ লাখ ৭০ হাজার ৩৬৪টি এবং উদ্যোক্তাদের মাধ্যমে আরো ২৮ হাজার ৩৬৪টি ভর্তি আবেদনের ফি প্রদান করা হয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি