ছাতারপাইয়া বাজারে পাবলিক টয়লেট প্রয়োজন

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলাধীন ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়ন জনবহুল এলাকা। হাজার হাজার নারী-পুরুষ ছাতারপাইয়া বাজারে আসেন কাঁচাবাজার থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য। এই বাজারে দূর-দূরান্ত থেকেও মানুষ আসে বিভিন্ন কাজে। কিন্তু দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, এত বড় বাজারে মানসম্মত পাবলিক টয়লেট নেই। যে দুটি পাবলিক টয়লেট আছে, সেগুলোর অবস্থা খুবই নাজুক। পরিশেষে, ছাতারপাইয়া বাজারে অতিদ্রুত পাবলিক টয়লেট স্থাপনের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. গিয়াস উদ্দিন হূদয়

মো. আনোয়ার হোসেন জয়

মো. মোকছেদ আলম

ছাতারপাইয়া, নোয়াখালী