সরকার দেশকে শতভাগ বিদ্যুতায়নের জন্য এক মহাপরিকল্পনা গ্রহণ করেছে? এর মধ্যেই প্রায় ৯০ শতাংশ কার্যক্রম শেষ হওয়ার পথে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী জীবননগর উপজেলা এখনো অনেকটাই এ কর্মপরিকল্পনার বাইরে রয়ে গেছে। মূলত সুপার সাইক্লোন আম্ফান আঘাত হানার পর থেকে এ সমস্যা আরো ভয়াবহ আকার ধারণ করেছে। বিদ্যুত্ বিভ্রাট এখানে নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বিদ্যুত্ কখনো ১ ঘণ্টার জন্য আসছে, আবার চলে যাচ্ছে। কোনো দিন আসছেই না? এ ব্যাপারে উপজেলায় সংশ্লিষ্ট কর্তা-ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা কার্যকর পদক্ষেপ না নিয়ে শুধু আশ্বাস দিয়েই চলেছেন? তাই চুয়াডাঙ্গা জেলা বিদ্যুত্ বোর্ড এ ব্যাপারে অতিদ্রুত যথাযথ পদক্ষেপ নিয়ে বিদ্যুত্ বিভ্রাটের অবসান করবেন বলে আশা করছি।
মো. নাজমুস সাকিব, শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া