সৈয়দপুরে সিলিন্ডার গ্যাসের দাম নিয়ে বিপাকে গ্রাহকরা

সরকার মূল্য কমালেও সৈয়দপুরে এলপিজি সিলিন্ডারের দাম ইচ্ছামতো আদায় করা হচ্ছে বলে অভিযোগ অধিকাংশ গ্রাহকের। সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারে বেশিরভাগ ব্রান্ডের সিলিন্ডার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) নির্ধারিত মূল্যের চেয়ে ৬০ থেকে ৭০ শতাংশ বেশি দামে অর্থাত্ ৯০০ থেকে ১০০০ টাকায় বিক্রি করছে। এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (দিনাজপুর অঞ্চল) মমতাজ বেগম বলেন, যেহেতু সরকারের সিদ্ধান্তে এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য কমানো হয়েছে সেক্ষেত্রে কেউ যদি আগের মূল্যে বিক্রি করে তাহলে অবশ্যই তিনি ২০০৯ সালের ভোক্তা সংরক্ষণ অধিকার আইনের ৪০ ধারায় শাস্তিযোগ্য অপরাধে অপরাধী হবেন।