হোমনায় এক শিশুকে (৬) যৌন হয়রানির অপরাধে সবুজ মিয়া (২৫) নামের একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও হোমনার ইউএনও রুমন দে বুধবার দুপুরে এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত সবুজ বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর গ্রামের অলেক মিয়ার ছেলে ও এক সন্তানের জনক
হোমনা থানার ওসি মো. আবুল কায়েস আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, দিনদুপুরে ঐ শিশুটিকে যৌন হয়রানির চেষ্টা করে সবুজ। শিশুটির চিত্কারে স্থানীয়রা এসে সবুজকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের জবানবন্দি রেকর্ড করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে এ সাজা দেন।