স্বরূপকাঠিতে ৯ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্বরূপকাঠিতে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ৯ ব্যবসাপ্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও পিরোজপুরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া ঐ অভিযান পরিচালনা করেন।

এ সময় তারা বরিশাল ১০ এপিবিএন-এর সহায়তায় পৌর শহরের জগন্নাথকাঠি বন্দরে ঐ অভিযানে সূবর্না স্টোর, স্বজন এন্টারপ্রাইজ, মাহবুব স্টোর, মোজাম্মেদ স্টোর, ব্যাগ হাউস, রোহান কসমেটিকস, ঘোষ মিষ্টান্ন ভান্ডার, হালিম ফার্মেসি ও রাজিয়া ফার্মেসিকে ঐ জরিমানা করা হয়। এ সময় সেনিটারি ইন্সপেক্টর গাজী মো. হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।