বরিশালে নৌকা থেকে পড়ে নিখোঁজ ১

বরিশালের কীর্তনখোলা নদী পার হওয়ার সময় খেয়ানৌকা থেকে পড়ে ফয়েজ মাহমুদ নামক এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। বুধবার সকাল ১০টায় কীর্তনখোলার নৌবন্দর এলাকায় মাঝনদীতে তিনি পড়ে যান। নৌকাটি বরিশালনগরী থেকে কীর্তনখোলার পূর্বতীর চরকাউয়া যাচ্ছিলেন তিনি। সে মাহমুদ ভোলার চরফ্যাশন উপজেলার সুলতান মাহমুদের ছেলে।

বরিশাল সদর নৌ থানা পুলিশের ওসি আল মামুন জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছিল। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার কার্যক্রম শুরুর কিছুক্ষণ পরেই সমাপ্তি ঘোষণা করে তারা।