জগন্নাথপুরে বিদ্যুত্স্পৃষ্টে শাহিন আলম মজনু (৩৮) নামে একজনের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের অপসাধু গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের মৃত ফজর আলীর ছেলে। পরিবারের সদস্যরা জানায়, সকালে শাহিন তার নিজ ঘরের সিলিং ফ্যান মেরামত করছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে জড়ালে ঘটনাস্থলেই সে মারা যায়।