এএফসি কাপে বসুন্ধরার খেলা হবে

বিশ্বকাপ ও এশিয়ান কাপের খেলা স্থগিত করা হলেও মালদ্বীপে এএফসি কাপের খেলা নির্ধারিত সময়ে হবে বলে জানিয়েছে বাফুফে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, মালদ্বীপে বসুন্ধরার খেলা হবে এক ভেন্যুতে। ওখানেই গ্রুপের অন্য দুই দেশের ক্লাব দল যাবে। ভারতের চেন্নাই সিটি এফসি, স্বাগতিক দেশের টিসি স্পোর্টস, মাজিয়া স্পোর্টস রিক্রিয়েশন এবং বাংলাদেশের বসুন্ধরা কিংস খেলবে। ২৩ অক্টোবর হতে ৪ নভেম্বর পর্যন্ত খেলা হবে।