জামিনে মুক্ত হংকংয়ের মিডিয়া মোগল জিমি লাই

জামিনে মুক্তি পেয়েছেন হংকংয়ের মিডিয়া মোগল জিমি লাই। কথিত ‘বিদেশি শক্তির সঙ্গে হাত মেলানোর’ অভিযোগে গত সোমবার চীনের বিতর্কিত নিরাপত্তা আইনে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মুখে বুধবার সকালে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

মুক্তির পর জিমি লাইকে অভিবাদন জানায় তার সমর্থকরা। এ সময় তারা তাকে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে স্লোগান দিতে থাকে। জিমি লাইয়ের গণতন্ত্রকামী সংবাদমাধ্যমের পক্ষেও নানা স্লোগান দেয় সমর্থকরা। বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনে হংকংয়ে এখন পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে লাই হলেন সবচেয়ে হাইপ্রোফাইল। সোমবার তাকে গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছিলেন, এ ঘটনা ইঙ্গিত করে যে, চীন অপ্রত্যাশিতভাবে হংকংয়ের ব্যাপারে তার অবস্থান পরিবর্তন করেছে। পম্পেও বলেন, জিমি লাই একজন দেশপ্রেমিক মানুষ। তিনি হংকংয়ের মানুষের ভালো চাইতেন।