বিদ্যমান করোনা পরিস্থিতির মধ্যেই বার্ষিক যৌথ সামরিক মহড়া চালাবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। তবে করোনার কারণে এবারের মহড়ার পরিসর ছোট হবে। দক্ষিণ কোরীয় মিডিয়ার বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়, এ সপ্তাহেই দুই দেশের এ যৌথ মহড়া অনুষ্ঠিত হবে। তবে এবার সেনা সমাবেশ ঘটাবে না যুক্তরাষ্ট্র। সাধারণত প্রতি বছরের আগস্ট মাসে এ মহড়া অনুষ্ঠিত হয়।