চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এবি ব্যাংক লিমিটেডের ১ কোটি ৩ লাখ টাকার ঋণখেলাপি মামলায় মো. নুরুল আলম (৫৫) নামের এক ব্যবসায়ীকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার (১১ আগস্ট) বিকালে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন। একই দিন সকাল সাড়ে ১০টায় লোহাগাড়া উপজেলা সদরের বটতলী মোটর স্টেশনের আলুরঘাট রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি উপজেলার আমিরাবাদ দর্জিপাড়ার কেরামত আলী মুন্সিবাড়ীর হাজি নুরুল ইসলামের পুত্র এবং আলুরঘাট রোডের হাজি বদিউর রহমান মার্কেটের মেসার্স আলম অ্যান্ড ব্রাদার্সের মালিক।