ইব্রাহিম কার্ডিয়াকের শিশু ওয়ার্ড উন্নয়নে কোটি টাকা অনুদান

ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের শিশু ওয়ার্ড উন্নয়নে ১ কোটি টাকা অনুদান দিয়েছে এসইকেএনএকে ওয়েলফেয়ার ট্রাস্ট। গতকাল হাসপাতালের মেজর সালেক চৌধুরী বীরউত্তম মিলনায়তনে আয়োজিত  অনুষ্ঠানে চেক হস্তান্তর করেন ট্রাস্টের এমডি সৈয়দ রেজোয়ানুল কবির। ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি আবদুল মুয়ীদ চৌধুরী, মহাসচিব মো. সাইফ উদ্দিন, যুগ্ম মহাসচিব অধ্যাপক রশীদ-ই-মাহবুব, যুগ্ম কোষাধ্যক্ষ মো. শহীদুল হাসান, বারডেমের বোর্ড অব ম্যানেজমেন্টের চেয়ারম্যান অধ্যাপক মাহমুদর রহমান, বারডেমের মহাপরিচালক অধ্যাপক এম কে ই কাইয়ুম চৌধুরী, ইব্রাহিম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক নাজমা হক।