ইউরোপের জন্য নিষেধাজ্ঞা তুলে নিল চীন

করোনা ভাইরাসের কারণে চীন অন্যান্য দেশের নাগরিকদের সেদেশে যাওয়ার ওপর যে বিধিনিষেধ আরোপ করেছিল, তা শিথিল করেছে। ইউরোপের ৩৬টি দেশের নাগরিকরা এখন চীনে যাওয়ার জন্য ভিসার আবেদন করতে পারবেন। গত মার্চে চীন বিশ্বের প্রায় সব দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। এমনকি যাদের বৈধ রেসিডেন্ট বা বিজনেস ভিসা আছে, তাদের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। এর আগে থেকেই চীন আন্তর্জাতিক ফ্লাইট কমিয়ে দিয়েছিল। এখন কিছু ফ্লাইট আবার চালু করতে দেওয়া হচ্ছে। এদিকে ইউরোপের দেশে দেশে নতুন করে করোনা ছড়িয়ে পড়ার পর সতর্ক করে দেওয়া হয়েছে। স্পেন, ফ্রান্স,জার্মানি এবং অন্য কিছু দেশে আবার ব্যাপক হারে সংক্রমণ শুরু হতে পারে বলে আশংকা করছেন কর্মকর্তারা। —বিবিসি