কুমিল্লা মেডিকেলে করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ করোনা ইউনিটে করোনা ভাইরাসের লক্ষণ-উপসর্গ নিয়ে তিন নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে একজন, করোনা ওয়ার্ডে একজন এবং আইসিইউতে চারজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৃহস্পতিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন ডা. মোয়াজ্জেম এসব তথ্য জানান।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় এ হাসপাতালে উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের মধ্যে আইসোলেশনে জেলার বুড়িচং উপজেলার বাচ্চু মিয়ার স্ত্রী নুরজাহান (৫৫) ও করোনা ওয়ার্ডে সদর দক্ষিণ উপজেলার আবদুল গফুরের স্ত্রী আছিয়া খাতুন (৬৫) এবং আইসিইউতে বরুড়া উপজেলার তৈয়ব আলী (৭৯), সদর উপজেলার সবুজ মিয়ার স্ত্রী চাঁন বানু (৮০), নগরীর উত্তর চর্থা এলাকার সুকেশ মিয়ার ছেলে বাবলু মিয়া (৫৮) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ফতেহ আলীর ছেলে আবুল খায়ের (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ইত্তেফাক/এএম