মৌলভীবাজারে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন 

মৌলভীবাজারে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনার এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩আগস্ট) দুপুরে ম্যুরালটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। পরে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা ও তার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুর রশীদ,জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভা মেয়র মো. ফজলুর রহমান,সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. রাধাপদ দেব সজল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সুয়েবসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীসহ অন্যান্য শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 


ইত্তেফাক/এএএম