কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মুকুল হোসেন (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে গ্রামের মাঠে সেচ পাম্প (মটর) চালাতে গিয়ে সে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায়। 

নিহত মুকুল উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামের আব্দার মন্ডলের ছেলে।

আরও পড়ুন: মৌলভীবাজারে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন 

নিহতের প্রতিবেশী স্কুল শিক্ষক আব্দুল ওয়াদুদ হোসেন জানান, সকালে মাঠে ধানের জমিতে পানি দেওয়ার জন্য মোটর চালু করতে যায়। এসময় মোটর ঘরে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যায়। 

ইত্তেফাক/এএএম