জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তি জীবনের অজানা-অজানা গল্প নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘হাসিনা অ্যা ডটারস টেল’ আজ বাংলাদেশ টেলিভিশনসহ আরো ৮টি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ সকাল ১০টা ৫০ মিনিটে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন, রাত ১১টায় এটিএন নিউজ, সকাল ১১টা ৩০ মিনিটে চ্যানেল আই, দুপুর ১২টায় একুশে টেলিভিশন, দুপুর ৩টায় বাংলাদেশ টেলিভিশন একই সময়ে একাত্তর টেলিভিশন, বিকেল ৫টায় বিজয় টেলিভিশন, বিকেল ৫টা ৪৫ মিনিটে চ্যানেল টোয়েন্টিফোরে এই প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। মাছরাঙা টেলিভিশনে সকাল ১১টায় প্রচারের পর এটি পুনঃপ্রচার হবে রাত ১২টায়।