এই সময়ের ছড়া

ছড়া চতুর্দশপদী

আমিও চোর তুমিও চোর চোরের এই দেশ।

চোরে চোরে মাসতুতো ভাই চোরের সিন্ডিকেট।

সামনে চোর পিছনে চোর চোরের নাই শেষ।

স্বাস্থ্যখাতেও হচ্ছে চুরি ফুলে উঠছে পেট।

চোররা এখন ক্ষমতাবান। অচল পরিবেশ

অর্থ চাই ছলেবলে সবাই অর্থলোভী

কোথায় যাচ্ছে জনগণ। কোথায় যাচ্ছে দেশ?

টিভির পর্দাজুড়ে দেখি শুধুই চোরের ছবি।

 

ডাইনে চোর বাঁয়ে চোর, তারাই সমাজপতি।

চোরের বয়ান ছড়ায় ছড়ায় যতোই করি পেশ

চোররা এখন ক্ষমতাবান। দুর্গতি দুর্নীতি।

চোরের চাপে বদলে যাচ্ছে উন্নয়নের দেশ।

ব্যবসা মানেই চুরির খেলা বেশ তো বেঁচে আছি

দেশটা জুড়ে চলছে এখন চোরের নাচানাচি।