গঙ্গাচড়ায় সংযোগ সড়কে ভাঙন

গঙ্গাচড়ায় পানির তোড়ে আবারও ভেঙে গেছে সংযোগ সড়ক। যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে লোকজনকে। এসকেএস বাজার-শংকরদহ সড়কে নির্মিত ব্রিজের দুই পাশের সংযোগ সড়কটি এ বছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। প্রায় ১৫০ ফুট অংশ বিলীন হয়ে গেছে। স্থানীয় ইউপি সদস্য মোন্নাফ মিয়া বলেন, গত বছর যাতায়াতের জন্য বাঁশের ব্রিজ দেওয়া হলেও এ বছর  আবারও পানির তোড়ে সড়কটি ভেঙে গেছে। লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, গত বছর বন্যায় রাস্তাটির প্রায় ৫০ ফুট এলাকা ভেঙে যায়। এ বছর আরো ১০০ ফুট ভেঙে যায়।