ঝিনাইদহে অতিরিক্ত জেলা প্রশাসকসহ করোনায় আক্রান্ত আরো ৪৭

ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) সেলিম রেজাসহ নতুন করে ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২৬০ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২২ জনের। ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনাবিষয়ক মুখপাত্র ডা. প্রসেনজিত্ কুমার বিশ্বাস পার্থ জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৬ জন, শৈলকুপা উপজেলায় ৯ জন, হরিণাকুণ্ডু উপজেলায় একজন ও মহেশপুর উপজেলায় একজন রয়েছে।